• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বন্ধকীয় জমির টাকা ফেরত না দিয়ে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি / ২২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫

পাটকেলঘাটায় বন্ধকী জমির টাকা পরিশোধ না করে সেই জমির দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ই মার্চ বেলা ৩ঘটিকার সময় পাটকেলঘাটা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত সংবাদ পাঠ করেন ভুক্তভোগী বন্ধকীয় কৃষক হায়দার আলী। এসময়  তিনি প্রেসক্লাবের সকল সাংবাদিকের সম্মুখে বলেন। আমি পাটকেলঘাটা থানাধীন বড় কাশিপুর গ্রামের মৃত সমছের আলীর পুত্র মোঃ হায়দার আলী। আপনাদের সামনে উপস্থিত হইয়া আমার বন্ধকী সম্পত্তির কাঁচা ধান কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করিতেছি সত্য প্রকাশ করার জন্য।

 

আমার গ্রামের মৃত চাচা শেখ সিরাজ উদ্দীনের জীবদর্শায় তাহার নিজ সম্পত্তি ২৫ কাঠা প্রথমে ৫০ হাজার টাকা এবং কিছুদিন পর দুই লক্ষ টাকায় মোট ২ লক্ষ ৫০ হাজার টাকায় বন্ধক গ্রহণ করি। গত ১০ বছর যাবৎ আমি বন্ধকী সম্পত্তিতে ফসলাদি করিয়া আসিতেছি। যাহা আমার মৃত চাচার ৪ ছেলে ও ৪ মেয়ে উভয়ই অবগত আছেন। গত ২০১৭ সালে জুলাই মাসে আমার চাচা  গত হওয়ার পরে অদ্যবধি তাহার কোন সন্তানাদি আমার বন্ধকী টাকা পরিশোধ না করায় আমি শান্তিপূর্ণভাবে ফসলাদি করিয়া জমি ভোগদখলে আছি।

 

গত (বৃহস্পতিবার ২০ই মার্চ ) সকাল ১০ঘটিকার সময় মৃত চাচার ৩ নং পুত্র মোঃ রাজিবুল ইসলাম (পুলিশ কনস্টেবল) দেশী অস্ত্র রামদা হাতে নিয়ে তাহার ছেলে স্ত্রী সহ কথিত জমির উপরে আসিয়া জমি দখল করিবার উদ্দেশ্যে কাঁচা ধান কর্তন শুরু করিলে মাঠে উপস্থিত গ্রামের কৃষকগণ ধানের ফসল নষ্ট না করার অনুরোধ করেন। এতে রাজিবুল ভাই ক্ষিপ্ত হয়ে গ্রাম বাসিকে রামদা দিয়ে কোপাতে উদ্যত হলে গ্রাম বাসী তাকে গণধোলাই দিয়ে রামদা কেড়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন।

 

গণ ধোলাইয়ে তার মাথা ফেটে গেলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে গ্রামবাসী সহ আমাদেরকে মামলা দিয়ে হয়রানির পায়তারা করিতেছেএবং হুমকি প্রদান করিয়া বলিতেছে যে আমার পুলিশির ক্ষমতা ব্যবহার করিয়া তোদেরকে জেলে প্রদান করিবো।

 

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এই ঘটনার পরে পাটকেলঘাটা থানায় ফসল নষ্টের অভিযোগ এনে মামলা করিতে চাহিলে পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার আমার দরখাস্ত সহ আমাকে ওসি স্যারের রুমে নিয়ে যায়। ওসি স্যার আমাকে রামদার বিষয়টি উল্লেখ না করার অনুরোধ করেন এবং বলেন যদি রামদার বিষয়টি উল্লেখ না করেন তাহলে আমরা আপনার মামলা গ্রহণ করিবো, যেহেতু আসামি পুলিশের লোক বোঝেন তো।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার চাচার স্ত্রীসহ ৮ সন্তানের সবাই জীবিত আছেন এবং কথিত বন্ধকী সম্পত্তি সম্পর্কে অবগত আছেন। আপনারা আপনাদের সু-লিখনির মাধ্যমে তদন্ত পূর্বক সত্য ঘটনা উন্মোচন করে প্রশাসনের দৃষ্টি গোচর করিবেন বলে আমি আশা করি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com