• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৭
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বলিউড অভিনেতার মৃত্যু

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউড ও ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিংহ সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা ঋতুরাজ। অগ্ন্যাশয় সমস্যার কারণে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি। তার চিকিৎসাও চলছিল। স¤প্রতি হাসপাতাল থেকে বাড়ি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরইমধ্যে সোমবার রাত ১২টার দিকে তার মৃত্যর খবর প্রকাশ্যে আসে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বন্ধু অমিত বহেল। অমিত বহেল এ প্রসঙ্গে বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ঋতুরাজের। দিন কয়েক আগে অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋতুরাজ। বাড়িতেও ফিরেছিলেন। তবে শেষরক্ষা হল না।’ স¤প্রতি হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ‘অনুপমা’ সিরিয়ালে যশপালের চরিত্রে দেখা তাকে অভিনয় করতে দেখা গেছে ঋতুরাজকে। তবে তার দীর্ঘ ক্যারিয়ারে টেলিভিশনসহ একাধিক সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। ঋতুরাজের মৃত্যুতে বলিউডের শিল্পী শোকপ্রকাশ করছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা আরশাদ ওয়ারসিসহ অনেকেই। ঋতুরাজ টেলিভিশনে ‘বনেগি আপনি বাত’, ‘জ্যোতি’, ‘হিটলার দিদি’, ‘দিয়া অউর বাতি হম’ সিরিয়ালে কাজ করেছেন। এ ছাড়াও আলিয়া ভাট, বরুণ ধওয়ানের সঙ্গে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ সিনেমায় ঋতুরাজ অভিনয় করে প্রশংসিত হন। তিনি ‘ইয়ারিয়া টু’ সিনেমাতেও অভিনয় করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com