• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বসুন্ধরা কিংস জয় পেল

প্রতিনিধি: / ৪২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: চলমান মৌসুমে শুরু থেকে উড়ছিল বসুন্ধরা কিংস। টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে প্রায় চলে গিয়েছিল ধরা-ছোঁয়ার বাইরে। তবে গেল আসরের চ্যাম্পিয়নদের সবশেষ ম্যাচে তাদের ঘরের মাঠে মাটিতে নামিয়ে আনে মোহামেডান। তবে পরের ম্যাচেই জয়ের ছন্দে ফিরে এসেছে কিংস। গত শনিবার ময়মনসিংহে পুলিশ এফসিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই মিগেল ফিগেইরান গোলে এগিয়ে যায় কিংস। ডিফেন্স লাইন থেকে বাড়ানো লং বল প্রতিপক্ষের ডিফেন্স লাইনের পেছনে গিয়ে পড়ে। সেখান থেকেই বাঁ পায়ের দারুণ শটে দলকে এগিয়ে দেন মিগেল। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব হোসেন। রবসনের বাড়ানো বল ধরে একাই বক্সে ঢুকে যান তিনি। দারুণ প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ৩৮ মিনিটে পুলিশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আসরের গফুরভ। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিংস। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোলের ব্যবধান বাড়েনি। এই জয়ে ৭ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে কিংস। সেই সঙ্গে মোহামেডানের চেয়ে ৩ ও আবাহনীর সঙ্গে ৫ পয়েন্টের দূরত্ব বাড়িয়ে নিল টানা চার বারের চ্যাম্পিয়নরা। পুলিশ ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com