• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাংলাদেশের প্রতিনিধি হয়ে ব্যাংককে স্পাইন কনফারেন্সে অংশ নিচ্ছেন ডা. পলাশ

সাতক্ষীরা প্রতিনিধি / ১১৪১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) ও সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত কর্মরত ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ) আসন্ন ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য স্পাইন রিজিওনাল কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। একই সঙ্গে তিনি সেখানে অ্যাডভান্স কোর্স অন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন করবেন।

 

ডা. মো. মাহমুদুল হাসান পলাশ জানিয়েছেন, আসন্ন আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে তিনি একটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রবন্ধে ঘাড়ের হাড়জনিত কারণে মানবদেহে সৃষ্ট পক্ষাঘাত (প্যারালাইসিস) কীভাবে চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে রিকভারি করা সম্ভব, তা নিজের চিকিৎসা অভিজ্ঞতার আলোকে তুলে ধরবেন তিনি।

 

কনফারেন্সে এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ২৪০ জন চিকিৎসক অংশগ্রহণ করবেন। চিকিৎসা বিজ্ঞানে নতুন দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সম্মেলন চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

 

গত ছয় বছর ধরে তিনি খুলনা বিভাগে স্পাইন সার্জারির প্রসার ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর লক্ষ্য দেশের প্রতিটি মেডিকেল কলেজে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করা, যাতে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই প্রয়োজনীয় সুবিধা দেওয়া যায়।

 

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্পাইন সার্জারির ক্ষেত্রে তুলে ধরতে এ অর্জনকে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি। নিজের এই যাত্রায় সফলতার জন্য তিনি দেশবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

 

ডা. পলাশ ইতোমধ্যে বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, সিঙ্গাপুর (মে ২০২৪), দক্ষিণ কোরিয়া (আগস্ট ২০২৪), গঙ্গা হাসপাতাল ফর স্পেশাল সার্জারি, দিল্লি, ভারত (ডিসেম্বর ২০২৪), আহমেদাবাদ, গুজরাট, ভারত (২০২৩), মেলবোর্ন, অস্ট্রেলিয়া (মে ২০২৩), মুম্বাই, ভারত (২০২৪), গৌহাটি, আসাম, ভারত (২০২২) কুয়ালালামপুর, মালয়েশিয়া (২০২৫), এছাড়াও তিনি দেশি-বিদেশি আরও অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com