• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশে আসছে ভারত বিশ্বকাপের আগে

প্রতিনিধি: / ৩৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসবে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সফর করবে ভারতীয় নারী ক্রিকেট দল। আসন্ন এই সফরে কয়টি ম্যাচ খেলবে কিংবা সফর সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে শোনা যাচ্ছে দশ দিনের সফরে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে দুই দল। শুক্রবার সিলেটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে ভারত সিরিজ খেলতে আসবে। এখনও সিরিজের সূচি ঠিক হয়নি। তবে ওরা আসবে এখানে সিরিজ খেলতে এটা চূড়ান্ত।’ এর আগে ভারতীয় নারী ক্রিকেট দল দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। ২০১৪ ও ২০২৩ সালে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরও বাংলাদেশে বসেছিল। বিশ্বকাপের আগে কক্সবাজারে ভারতীয় দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। এবারও প্রস্তুতি নিতে হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দানারা আসবেন বাংলাদেশে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com