• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যানের শ্যামনগর প্রেসক্লাব পরিদর্শন ও মতবিনিময়

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ২৩মে শুক্রবার বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর মন্ডলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের অর্ধশতাধিক সাংবাদিক প্রাণবন্ত উপস্থিতি জানান।

 

অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

উদ্বোধনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি প্রভাষক সামিউল আজম মনির অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শ্যামনগরের সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ ও বাস্তবতা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সেক্রেটারি মাসুম বিল্লাহ, রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রনজিৎ বর্মন এবং দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান।

 

বক্তারা উপকূলীয় অঞ্চলের সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, সংবাদ সংগ্রহের প্রতিবন্ধকতা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের বিষয়গুলো তুলে ধরেন।

 

প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দিয়ে বলেন, “শ্যামনগরের সাংবাদিকদের জন্য একটি বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।” তিনি আরও বলেন, “প্রেস কাউন্সিল দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ও তথ্য অধিকার রক্ষায় সদা সচেষ্ট থাকবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com