• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৬
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাংলাদেশ সৌদিতে অনুশীলনে

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: সৌদি আরবে সাধারণত দিনের বেলায় গরম থাকে। আর সন্ধ্যা থেকে রাত নেমে এলে শীতের মাত্রা বাড়তে থাকে। বাংলাদেশ ফুটবল দল সৌদির আল তাইফের কিং ফাহাদ স্পোর্টস সিটিতে সন্ধ্যার ঠাÐা পরিবেশ ও বাতাসের মধ্যেই গত রোববার প্রথম দিনের অনুশীলন সেরেছে। বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটি কুয়েত সময় রাত সাড়ে ৯টায় মাঠে গড়াবে। কুয়েত ও সৌদি আরবের কন্ডিশন অনেকটাই একইরকম হওয়ায় দিনের বেলা অনুশীলন না করে সন্ধ্যায় করেছে বাংলাদেশ। প্রথম দিনের অনুশীলনের পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন,’এখানে ঠাÐা পরিবেশে অনুশীলন করেছি। কুয়েতে রাত সাড়ে ৯টায় ম্যাচ তাই আমরাও সৌদিতে সন্ধ্যার এই সময়টা বেছে নিয়েছি। আমার কাছে মনে হয়, কুয়েত ও সৌদির কন্ডিশন অনেকটাই একইরকম।’ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে সপ্তাহ খানেক ফুটবলাররা ছিলেন অনুশীলনের বাইরে। তাই প্রথমদিনের অনুশীলনে টেকনিক্যাল অংশ নিয়েই বেশি কাজ করিয়েছেন হাভিয়ের কাবরেরা। প্রায় তিন মাস পর আবারো জাতীয় দলে ফেরায় ফুটবলাররাও নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধন সেরে নিয়েছে। কে কোন অবস্থানে আছে সেসব জেনেছেন কাবরেরা। এই স্প্যানিয়ার্ড আরো বলেছেন,’সেশনে টেকনিক্যাল অংশ নিয়েই বেশি কাজ করেছি। কার কি চোট ছিল সেসব শুনেছি। মাঠে সবার অবস্থা দেখেছি এবং খুবই ভালো। সবার মধ্যে স্পিড দেখতে পেলাম। ভালো খবর যে, সবাই ফিট আছে। এটা ইতিবাচক এবং এটাই আমাদের আজকের সেশনের মূল ব্যাপার ছিল। আমরা কি করব সেটা নিয়েই সবার সঙ্গে কথা বলেছি। অধিকাংশ খেলোয়াড়ই এক সপ্তাহের বেশি অনুশীলনের মধ্যে নেই। আমাদের লক্ষ্য পরের ধাপে কিভাবে যাব সেটা নিয়ে কাজ করা।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com