• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাইডেন সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে জিতলেন

প্রতিনিধি: / ৪৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে ডেমোক্রেটিক পার্টির হয়ে জয় লাভ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জয়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি দ্বিতীয় বারের মতো রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। খবর এএফপির। ডেমোক্রেটরা এখন ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চোখ রাখছেন অপেক্ষাকৃত কম অনুমোদনের রেটিং নিয়ে তিনি কেমন করেন সামনের নির্বাচনগুলোতে। চার বছর আগে মূলত এখানকার কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনেই তিনি হোয়াইট হাউসে পা রাখেন। ২০২৪ সালের ডেমোক্রেটিক প্রাইমারির দৌড়ে এ পর্যন্ত পাওয়া ফলাফলে বাইডেন ৯৬.৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই লড়াইয়ে তার প্রতিপক্ষ লেখক ম্যারিয়েন উইলিয়ামসন পেয়েছেন ২ শতাংশ ভোট আর কংগ্রেসম্যান ডিন ফিলিপস পেয়েছেন ১.৬ শতাংশ ভোট। তবে প্রাইমারিতে জয়ের খবরটি বাইডেন পান ক্যালিফোরনিয়াতে অবস্থানের সময়। পুননির্বাচিত হতে পরবর্তী ধাপের প্রচারণায় অংশ নিতে তিনি এখন সেখানে আছেন। ফলাফল জেনে এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘২০২৪ সালে সাউথ ক্যারোলাইনার জনগণ আবারও সাড়া দিয়েছে এবং আমার কোনো সন্দেহ নেই যে আপনারা আমাদের আবারও প্রেসিডেন্ট পদটি পেতে সাহায্য করতে চলেছেন, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে আবারও পরাজিত প্রার্থী বানাতে।’ ডেমোক্রেটরা এখন ৮১ বছর বয়সী বাইডেনের ওপর চোখ রাখছেন অপেক্ষাকৃত কম অনুমোদনের রেটিং নিয়ে তিনি কেমন করেন সামনের নির্বাচনগুলোতে। চার বছর আগে মূলত এখানকার কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থনেই তিনি হোয়াইট হাউসে পা রাখেন। ২০২৪ সালের ডেমোক্রেটিক প্রাইমারির দৌড়ে এ পর্যন্ত পাওয়া ফলাফলে বাইডেন ৯৬.৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। এই লড়াইয়ে তার প্রতিপক্ষ লেখক ম্যারিয়েন উইলিয়ামসন পেয়েছেন ২ শতাংশ ভোট আর কংগ্রেসম্যান ডিন ফিলিপস পেয়েছেন ১.৬ শতাংশ ভোট। তবে প্রাইমারিতে জয়ের খবরটি বাইডেন পান ক্যালিফোরনিয়াতে অবস্থানের সময়। পুনর্নির্বাচিত হতে পরবর্তী ধাপের প্রচারণায় অংশ নিতে তিনি এখন সেখানে আছেন। ফলাফল জেনে এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ‘২০২৪ সালে সাউথ ক্যারোলাইনার জনগণ আবারও সাড়া দিয়েছে এবং আমার কোনো সন্দেহ নেই যে আপনারা আমাদের আবারও প্রেসিডেন্ট পদটি পেতে সাহায্য করতে চলেছেন, পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে আবারও পরাজিত প্রার্থী বানাতে।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com