• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাগেরহাটে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধি: / ৪৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে আগুন লেগে ৮ টি দোকান দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর। শনিবার (৯ জানুয়ারি) রাত ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে স্থানীয় শহিদুল ইসলামের কসমেটিক্সের দোকান, সোহাগ শেখের কসমেটিক্সের দোকান, ফাহিম ইসলামের লেপ তোষকের দোকানসহ বিভিন্ন পণ্যের কয়েকটি দোকান রয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মোঃ শাহাবুদ্দিন বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুনে ৮ টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com