• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাগেরহাটে নৃত্যশিল্পী গণধর্ষন, পাঁচ ধর্ষক গ্রেফতার

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে বিয়ে বাড়ীতে নৃত্য পরিবেশন শেষে বাড়ী ফেরার পথে এক নৃত্যশিল্পী গণধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ঘাটবিলা গ্রামে উপজেলা চেয়ারম্যানের পরিত্যাক্ত টিনসেড ঘরে এই গণধর্ষনের ঘটনাটি ঘটে। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেফাতার করেছে। গ্রেফতারকৃতদের বাড়ী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরসপুর ও কাহালপুর গ্রামে। গণধর্ষনের শিকার নৃত্যশিল্পীর ডাক্তারী পরিক্ষার জন্য শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটের ১৯ বছর বয়সি নৃত্যশিল্পী (আসমা খাতুন জান্নাতী) বর্তমানে জেলার ফকিরহাট উপজেলা সদরে স্বামী জাহিদ মোল্লা ও দেড় বছরের শিশুকে নিয়ে বসবাস করেন। শুক্রবার সন্ধ্যায় এই নৃত্যশিল্পী ফকিরহাট থেকে আমন্ত্রন পেয়ে ধর্ষক হৃদয়ের বোনের বিয়ে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে যায়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন শেষে রাত ১২টার দিকে ধর্ষকরা নৃত্যশিল্পীকে ফকিরহাটে পৌছে দেয়ার কথা বলে কৌশলে তার স্বামী ও নৃত্যশিল্পীকে আলাদা-আলাদা মোটরসাইকেলে তুলে রওনা দেয়। পথিমধ্যে উপজেলার ঘাটবিলা গ্রামে মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম সানার পরিত্যাক্ত টিনসেড ঘরে নিয়ে ৮ ধর্ষক মিলে প্রায় এক ঘন্টা ধরে নৃত্যশিল্পীকে গণধর্ষন করে।

পরে তরা ধর্ষিতা ও তার স্বামীকে মোটরসাইকেল যোগে এগিয়ে দিতে থাকলে টহল পুলিশ তাদের থামতে বলে। এসময়ে নৃত্যশিল্পী গণধর্ষন বিষয়টি জানালে চার ধর্ষককে পুলিশ গ্রেফতার করে। সকালে নৃত্যশিল্পী গণধর্ষনের ঘটনায় ৮ ধর্ষকের নামে মোল্লাহাট থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আরো এক ধর্ষককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পাঁচ ধর্ষক আরমান শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ (১৮), নাসির মোল্লা (১৯), ও করিমের (২২) বাড়ী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরসপুর ও কাহালপুর গ্রামে। গণধর্ষনের শিকার নৃত্যশিল্পীর ডাক্তারী পরিক্ষার জন্য শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পাঁচ ধর্ষককে বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। অন্য তিন ধর্ষককে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com