• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাগেরহাটে শিশু যৌন নিপীড়নের ঘটনায় আটক ১

প্রতিনিধি: / ৩৯৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার:  বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বয়ারসিংগা গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে মামলার এজাহার সূত্রে জানা যায়।মামলার বিবরণে জানা গেছে, শুক্রবার( ১ মার্চ) সকাল ৯ টায় গুচ্ছ গ্রাম বয়ারসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ বছরের শিশুটি খেলাধুলা শেষ করে  বাড়ি ফেরার পথে অভিযুক্ত সালাম মোল্লা(৫৫) শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে হাত ধরে নিজ বসতঘরে টেনে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে  শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়।এসময় শিশুটি চিৎকার করে তার হাতে থাবা দিলে অভিযুক্ত সালাম মোল্লা ভয়ে শিশুটিকে ছেড়ে দিলে শিশুটি দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়।পরবর্তীতে শিশুটি বিস্তারিত ঘটনা বাড়িতে গিয়ে তার দাদিকে জানায়।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি শুনে অভিযুক্তের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় এলাকাবাসী অভিযুক্তের এহেন আচরণে ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুসি মারে।এতে অভিযুক্ত সালাম মোল্লা সামান্য আহত হওয়ায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আটক করে কচুয়া থানা পুলিশ।এঘটনায় শিশুটির দাদা মুঞ্জুর আলী(৭০) বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।মামলা নং ০১ তাং ০১/০৩/২৪,ধারা-না: শিনি:দ:আইন ১০ ধারা।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন এ প্রতিনিধিকে জানান,একটি শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে।অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।#


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com