• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাগেরহাটে শেষ হল তিন দিনব্যাপী পিঠা উৎসব।।

প্রতিনিধি: / ৫৩০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট: গ্রাম্য ঐতিহ্য সেয়াই পিঠে ও হাঁসের গোশ, ইলিশ সুন্দরী, শিউলি ফুল, কদম ফুল, পায়েস, কুলি পিঠা, পান পিঠাসহ প্রায় একশ প্রকার বিভিন্ন পিঠা নিয়ে বাগেরহাটে শুরু হয়েছিল পিঠা উৎসব।
তিন দিনব্যাপী এ পিঠা উৎসবে বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠান, গাঙচিল, মহিলা পরিষদ, উদ্যোক্তা বাগেরহাট সহ১৬টি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এসব প্রতিষ্ঠান প্রতিটি স্টলে শোভা পাচ্ছে বাহারি নাম ও রঙের নানা প্রকার পিঠার। বুধবার (৩১ জানুয়ারী)বিকালে বাগেরহাট পৌরসভার রূপা চৌধুরী পার্কে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার( ২ ফেব্রুয়ারি)রাতে শেষ হলো ৩(তিন) দিনব্যাপী  আলোচিত পিঠা উৎসব। উৎসবে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন
 বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, দেশের সাংস্কৃতিসহ নতুন প্রজন্মের কাছে পিঠা-পুলির পরিচিতি বাড়াতে এই ধরনের উৎসব আরও আয়োজন করতে হবে।
পিঠা উৎসবের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম,  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ ,শিক্ষা ও আইসিটি মোঃ আব্দুল জব্বার ,জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করেন।#


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com