• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ফরিদা আক্তার বানু

প্রতিনিধি: / ২৮৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাগেরহাট থেকে আওয়ামী লীগের
মনোনয়ন পেয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শাখাওয়াত
আলী দারু’র সহধর্মিনী ফরিদা আক্তার বানু (লুসী)। বুধবার
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন থেকে প্রার্থীদের নাম
ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর ১২টায়
বাংলাদেশ আওমীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে
আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের মনোনয়ন সভায় অংশ নেন। সভা শেষে সংরক্ষিত
নারী আসনে বাগেরহাট থেকে ফরিদা আক্তার বানু (লুসী) সহ সারাদেশে ৪৮ জন এর
নাম ঘোষনা করা হয়। দলীয় মনোনয়ন পাওয়া ফরিদা আক্তার বানু জেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি এবং একজন বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী। এদিকে সংরক্ষিত নারী
আসনে বাগেরহাটে থেকে ফরিদা আক্তার বানু দলীয় মনোনয়ন পাওয়ায় জেলা

আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ
মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
উল্লেখ্য, মীর শাখাওয়াত আলী দারু বাগেরহাট থেকে ১৯৭০,১৯৭৩ ও ১৯৯৬ সালে
তিনবার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। বর্ণাঢ্য এই রাজনিতিবীদ তার
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য থাকাকলীন বাগেরহাটে স্কুল, কলেজ ,
মাদ্রসা ও রাস্তাঘাটসহ জেলার ব্যাপক উন্নয়ন করেছেন। ব্যক্তি জীবনে তিনি
ছিলেন স্বদালাপি ও মিশুক মনের মানুষ। এ কারনে আওয়ামীলীগের নেতাকর্মীসহ
বাগেরহাটের সাধারন মানুষের মাঝে তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিন
বার্ধক্যজনিত কারনে তিনি অসুস্থ। বর্তমানে তার সহধর্মিনী ফরিদা আক্তার
বানু জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।##


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com