• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাগেরহাট কারাগারে  মাদক মামলার হাজতির মৃত্যু

প্রতিনিধি: / ৩৮৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট কারাগারে বন্দি থাকা মো. সেলিম শেখ (৪৫) নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। নিহত সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলা এলাকার হাসেম শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি। মঙ্গলবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে। আমরা বাবার মরদেহ নিতে এসেছি।
বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন জানান, কারাগারে সেলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ জানান, রাতে মো. সেলিম শেখ নামে এক হাজতীকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু সেলিম শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com