• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৫শত রোগিকে চিকিৎসা সেবা

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে
চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনব্যাপী বাগেরহাট
সদর উপজেলার দরিতাল্লুক কোডেক সেন্টারে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই
সেবা প্রদান করেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে খুশি
রোগীরা।
বাগেরহাটের হার্ড ফাউন্ডেশনের প্রধান উদ্বোক্তা ও সংগঠনের আহবায়ক
ইউএসএ‘র লাস ভেগাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কার্ডিয়াক
ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিজের পরিচালক প্রফেসর চৌধুরী হাফিজুল আহসান
এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
তিনি বলেন, এ ধরনের উদ্দোগ সত্যিই প্রশংসনীয়। এতে সমাজের সকল শ্রেনীর
মানুষ উপকৃত হয়েছে। যে কোন প্রয়োজনে এ ধরনের সেবামূলক কার্যে
আগ্রহীদের জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগীতা অব্যাহত থাকবে।
এ সময় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব)
ডা. ইউনুসর রহমান, প্রফেসর (কার্ডিওলজি) মির নেসার উদ্দিন আহমেদ,
কার্ডিওখোরাসিক সার্জন ডা. এম.এ গফুর, ঢাকা ইউনাইটেড হসপিটালের
সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক রফিকুস সালেহীন, গ্রীন লাইফ মেডিকেল
কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শেখ আঃ ফাত্তাহ, বঙ্গবন্ধু
মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের অধ্যাপক দিপল অধিকারী,
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এর পেডিয়াট্রিক
নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. সুদিপ্ত কুমার মুখার্জী, ডা. সেলিনা
পারভীন, ডা. মাহবুবুর রহমান রোগীদের সেবা দিয়েছেন। এ ছাড়া বাগেরহাট
হার্ড ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ডা. মোশাররফ হোসেন, সদস্য সচিব
এ্যাড শাহ্ধসঢ়; আলম টুকু, উদ্যোক্তা মোঃ মাসুদ খান, এসএম নুরুল ইসলাম
লিটনসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বাগেরহাটের ঘষিয়াখালী থেকে চিকিৎসা নিতে জাহিদ খলিফা বলেন, দীর্ঘদিন
ধরে হার্টের সমস্যায় ভুগছি। এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে শুনে
আসলাম। বিগ্রেডিয়ার জেনারেল (অব) ডা. ইউনুসর রহমানকে দেখালাম। খুব
উপকার হয়েছে। এভাবে মাঝে মাঝে করলে স্থানীয় মানুষ উপকৃত হবে।
মোঃ টুটুল নামের আরেক রোগী বলেন, এত বড় বড় চিকিৎসকদের সেবা নিতে হলে
ঢাকায় যেতে হয়। বাগেরহাটে বসেই সেবা পেলাম, তাও বিনামূল্যে। খুব ভাল
লেগেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com