• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাবর ফের পাকিস্তানের নেতৃত্বে

প্রতিনিধি: / ৩০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

স্পোর্টস: ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর তিন সংস্করণেরই অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। যদিও পাকিস্তানের সংবাদ মাধ্যমের দাবি ছিল, বাবরকে তখন নেতৃত্ব ছাড়তে বাধ্য করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর সরে দাঁড়ানোর পর থেকেই খালি পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের চেয়ার। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদির হাতে দেওয়া হয় দায়িত্ব। দুজনই মাত্র একটি করে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। তবে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাদা বলের নেতৃত্বে ফিরতে যাচ্ছেন বাবর। পিসিবি সভাপতি মহসিন নাকভিই বাবরকে এই প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব দিতে এই সপ্তাহের শুরুর দিকে তাঁর সঙ্গে দেখা করেন মহসিন। তবে বাবর তিন ফরম্যাটের অধিনায়কত্বই চান বলে জানিয়েছে ক্রিকইনফো। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তানের নেতৃত্বে ফেরার প্রস্তাবে এখনো সম্মতি দেননি বাবর। তবে যদি পিসিবির প্রস্তাবে রাজি হয়ে বাবর ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব নেন, সেক্ষেত্রে নেতৃত্ব হারাবেন শাহীন শাহ আফ্রিদি। অধিনায়ক হিসেবে এই মেয়াদে শাহিন যে খুব বেশি পথ হাঁটতে পারছেন না সেটা বোঝা গিয়েছিল কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি মহসিন নাকভির কথায়। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হার এবং পিএসএলে লাহোর কালান্দার্সের ভরাডুবির পর শাহীনের ওপর থেকে আস্থা হারিয়েছে পিসিবি। পিএসএলের সর্বশেষ আসরে ১০ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচে জিতেছে লাহোর। এই দলের অধিনায়ক ছিলেন শাহিন। যে সিদ্ধান্তই আসুক, সেটা দ্রæত হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আগামী এপ্রিলে ঘরের মাঠের নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com