• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বারানসিতে তৃতীয়বার মোদির প্রতিপক্ষ অজয়

প্রতিনিধি: / ৩২৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারানসি আসন থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন অজয় রাই। এ নিয়ে এই আসনে তৃতীয়বারের মতো মোদির প্রতিপক্ষ হলেন তিনি। কংগ্রেস গত শনিবার রাতে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ১৭ জনের সেই তালিকায় দেখা যায়, এবারও বারানসি থেকে অজয় রাইকে প্রার্থী করা হয়েছে। উত্তর প্রদেশ কংগ্রেস শাখার প্রধান অজয় রাইকেই ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল কংগ্রেস। ঘটনাচক্রে দুটি নির্বাচনেই তাঁর প্রতিদ্ব›দ্বী ছিলেন মোদি। আর সেই দুটি নির্বাচনেই মোদির কাছে ব্যাপক ব্যবধানে হেরেছিলেন অজয়। একসময় বিজেপিতেই ছিলেন অজয়। বিজেপির হয়ে বারানসির কোলাসলা কেন্দ্র থেকে তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিধানসভা নির্বাচনে তিনবার জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে মনোমালিন্যে তিনি সমাজবাদী পার্টিতে যান। তবে সেখানেও সাফল্যের মুখ দেখেননি। ২০১২ সালে অজয় কংগ্রেসে যোগ দেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com