• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বার্সেলোনা লাল কার্ড তুলে নিতে আপিল করবে

প্রতিনিধি: / ৪৬৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: জয়টা বেশ অনায়াস ও দাপুটে। তার পরও পুরোপুরি তৃপ্ত নন শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের প্রথম ক্ষোভ নিজেদের রক্ষণ নিয়ে। একটি গোল হজম করা তিনি মানতে পারছেন না। এরপর তিনি ক্ষুব্ধ ভিতো হকের লাল কার্ড নিয়ে। তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কার্ড তুলে নিতে তারা আপিল করবেন বলে জানালেন কোচ। লা লিগার ম্যাচটিতে শনিবার আলাভেসের মাঠে ৩-১ গোলের জয় পায় বার্সেলোনা। এই জয়ের পথেই ভিতর হকে স্বাদ পান দুই রকম অভিজ্ঞতার। মাঠে নামার পরপরই গোল করেন প্রতিভাবান ফুটবলার। আগের ম্যাচে বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করার পর এই ম্যাচেও ধরে রাখেন সেই ধারা। দলের জয়ও অনেকটা নিশ্চিত হয়ে যায় তার গোলে। কিন্তু এরপরই ৫ মিনিটের মধ্যে দুই দফায় হলুদ কার্ড ছাড়তে হয় ১৮ বছর বয়সী ফরোয়ার্ডকে। ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়েই বিস্ময় প্রকাশ করলেন বার্সেলোনা কোচ। “ভিতো হকের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করব আমরা। এটা স্পষ্ট যে সিদ্ধান্তটি ভুল ছিল। আরও একবার আমাদের সঙ্গে এরকম হলো। আজকে রর্বেত (লেভানদোভস্কি) গোল করেছে এবং দারুণ খেলেছে। ভিতোও খুব ভালো খেলেছে, গোল এনে দিয়েছে। তাকে বাইরে পাঠিয়ে দেওয়াটা ছিল অন্যায্য।” প্রথমার্ধে লেভানদোভস্কির গোলে এগিয়ে থাকা বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরও এগিয়ে যায় ইলকাই গিনদোয়ানের গোলে। তবে দুই মিনিট পরই একটি গোল ফিরিয়ে দেন আলাভেস। রক্ষণভাগের ভালো পারফরম্যান্সের মধ্যেই হঠাৎ ভুলে ওই গোল হজম করায় বিরক্ত শাভি। “আমরা দেখিয়েছি কীভাবে লড়তে হয় এবং রক্ষণে আমরা আজকে বেশ আঁটসাঁট ছিলাম। দুঃখজনক যে এর মধ্যেও গোলটি হজম করে ফেলি আমরা। ২-০ গোলে এগিয়ে গিয়েছিলাম, ম্যাচ ছিল নিয়ন্ত্রণে। কিন্তু এর পরপরই ওরা গোল করে ফেলে। বক্সের ভেতর আমরা বাজেভাবে ডিফেন্স করেছি তখন, এটা আমাকে হতাশ করেছে। কারণ অনেক কষ্ট করে আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম। তবে সব মিলিয়ে আমরা ভালো খেলেছি ও পরিণত পারফরম্যান্স দেখিয়েছি।” মৌসুমে শেষে শাভি কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর বার্সেলোনা জিতল টানা দুই ম্যাচ। মৌসুমের মাঝপথেই এরকম ঘোষণা দেওয়ায় তার সমালোচনা হচ্ছিল বেশ। তিনি যদিও বলে আসছিলেন, ক্লাব ও দলকে নাড়া দিতে এটারই প্রয়োজন ছিল। আলাভেসের বিপক্ষে জয়ের পর সেটিই আবার বললেন বার্সেলোনা কোচ। “আমার সিদ্ধান্ত জানানোর পর দুটি ম্যাচ জিতলাম আমরা। আমি বলেছিলাম যে, এরকম কিছুরই দরকার ছিল এবং দেখুন, দল কীভাবে সাড়া দিয়েছে। আমরা খুবই কার্যকর ও ধারাবাহিক ফুটবল খেলছি এখন, মৌসুমে আগের সময়টায় যেটির ঘাটতি ছিল। এটি গুরুত্বপূর্ণ এক জয়।”

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com