• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বিএনপি নেতা তৈমুর’র মরদেহে পঞ্চগড় জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলী

প্রতিনিধি: / ২৭৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

পঞ্চগড় প্রতিনিধি : ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে পঞ্চগড় জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিন দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার  বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন বন্দর কর্তৃপক্ষ। এ সময়  ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তেতুলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে, গত তিন মার্চ ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
পরিবারের বরাত দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন বলেন, তৈমুর রহমান ক্যান্সারের নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের ডিসেম্বরে ক্যান্সারের চিকিৎসার জন্য তিনি ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে ৯ মার্চ তৈমুর রহমানের দেশে ফেরার কথা ছিল। কিন্তু রবিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।
পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক এমপি রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।
 তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদে একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালের সম্মেলনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে তৈমুর রহমান নির্বাচিত হন। ২০১৪ সালে সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৭ সালের ডিসেম্বরে তিনি জেলা বিএনপির সভাপতি হন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com