• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিজ্ঞানীর বসতবাড়ী সংরক্ষণ ও দেশের প্রথম বালিকা বিদ্যালয় জাতীয়করণের দাবী নবাগত ইউএনও’র সাথে পিসি রায় স্মৃতি সংসদের শুভেচ্ছা ও মতবিনিময়

প্রতিনিধি: / ৩২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আলহাজ¦ মুহাঃ কওসার আলী গাজী। তিনি শনিবার সকালে বিজ্ঞানী স্যার পিসি রায় স্মৃতি সংসদ ও নূরজাহান মেমোরিয়াল হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে স্মৃতি সংসদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপজেলায় নির্মাণাধীন কৃষি কলেজ জগদ্বীখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন, বিজ্ঞানীর বসতবাড়ী সংরক্ষণ পূর্বক রেস্ট হাউজ, সংগ্রহশালা, মিউজিয়াম ও পর্যটন কেন্দ্র করা, বিজ্ঞানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তভর্‚ক্ত করা, বিজ্ঞানীর প্রতিষ্ঠিত আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউট ও দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভ‚বন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয়করণ এবং বোয়ালিয়া কপোতাক্ষ নদের উপর নির্মিত ব্রীজ এবং সড়ক বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ করার দাবী জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com