• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অ শ্লীল ভাষায় গালি-গালাজ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ২৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
সংবাদ সম্মেলন

শ্যামনগরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অশ্লীল ভাষায় গালিগালাজসহ টাকা দাবির প্রতিবাদে গত ৮ অক্টোবর সকাল ১১ টায় শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সাপখালী গ্রামের আব্দুল আজিজ।

 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন তার নাবালক পুত্র কবির হোসেন কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার সাথে যাদবপুর গ্রামের সিরাজুল ইসলামের কন্যা বকুল পারভীন (১৩) এর সাথে বিয়ের প্রস্তাবে তারা রাজিনা হওয়ায় কন্যার পরিবারের পক্ষ থেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

 

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় পরবর্তীতে কন্যার পরিবারের পক্ষ থেকে বিষয়টি ইউনিয়ন পরিষদে জানান। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা বিষয়টি মীমাংসার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। টাকাদিতে না পারায় তার পুত্রের বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

 

এ বিষয় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ছেলে ও মেয়ে উভয়ের বয়স কম। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় ছেলে ও মেয়ের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। আমার কাছে মেয়ে পক্ষ অভিযোগ করলে আমি উভয়পক্ষকে আলোচনার মাধ্যমে মীমাংসা করে নিতে বলি। মেয়ে পক্ষ খুবই গরীব। এরপর ছেলে পক্ষ আমার ডাকে আর সাড়া দেই নাই।

 

টাকার বিষয়ে তিনি বলেন আমার পরিষদের ইউপি সদস্যরা টাকা দিয়ে কোন মীমাংসার কথা বলেননি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com