• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন আলজেরিয়ায়

প্রতিনিধি: / ৩৫০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : পবিত্র রমাজন মাসের আগে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে। বিশ্বে তৃতীয় হলেও এটি আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ। স্থানীয় সময় সোমবার মসজিদটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল মাদজিদ টেবোউনে। খবর আল জাজিরা’র। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আলজেরিয়ায় ভ‚মধ্যসাগরের উপক‚ল ঘেঁষে নির্মাণ করা হয়েছে মসজিদটি। স্থানীয়ভাবে সেটি পরিচিত ‘জমা এল-জাজির’ মসজিদ নামে। মসজিদটির মিনারের উচ্চতা ৮৬৯ ফুট। বিশ্বের সবচেয়ে উঁচু মিনার এটি। আকারের দিক দিয়ে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও পবিত্র মদিনার মসজিদে নববির পরই জমা এল-জাজিরের অবস্থান। একসঙ্গে সেখানে ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। প্রায় ৭০ একর জমিতে ৭ বছরের বেশি সময় ধরে নির্মাণ করা হয়েছে মসজিদটি। মসজিদটি সাজানো হয়েছে কাঠ ও মার্বেল পাথর দিয়ে। এতে রয়েছে আরব ও উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী কারুকাজের ছোঁয়া। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৯০ কোটি ডলার। চীনের একটি প্রতিষ্ঠানের সহায়তায় নির্মিত এ মসজিদে রাখা হয়েছে একটি হেলিপ্যাড। রয়েছে সর্বোচ্চ ১০ লাখ বইয়ের ধারণক্ষমতার একটি গ্রন্থাগারও। মসজিদটির উদ্বোধন শুধুই আনুষ্ঠানিকতা ছিল। প্রায় পাঁচ বছর ধরে সেটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। ২০২০ সালের অক্টোবরে প্রার্থনার জন্য প্রথম মসজিদটি খুলে দেয়া হয়। তবে করোনায় আক্রান্ত থাকায় সে সময় উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট আবদেল মাদজিদ টেবোউনে। এই মসজিদের নির্মাণকাজ বারবার বিলম্বের মুখে পড়েছে। নির্মাণের ব্যয়ও বেড়েছে কয়েক দফায়। মসজিদটি ভ‚মিকম্পের ঝুঁকিপ্রবণ এলাকায় নির্মাণ করা হয়েছে বলেও সমালোচনা রয়েছে। তবে এসব সমালোচনা উড়িয়ে দিয়েছে আলজেরিয়া সরকার।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com