• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিসিবির হাফ ডজন পরিচালকের সাক্ষাৎ ক্রীড়ামন্ত্রীর সঙ্গে

প্রতিনিধি: / ৪১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: দেশের ক্রীড়া উন্নয়নে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বৈঠক করে আসছেন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। তিন দিন আগে দেশের পাঁচ ক্রীড়া ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদকরা এক সঙ্গে দেখা করেছেন ক্রীড়া মন্ত্রীর সঙ্গে। আনুষ্ঠানিক সাক্ষাৎ না হলেও গত বৃহস্পতিবার দেখা করেছেন বিসিবির হাফ ডজন পরিচালক। অনানুষ্ঠানিক আলোচনা হলেও রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রী হলেও এখনো তিনি বিসিবির সভাপতি। ক্রিকেট উন্নয়নে তাকেই ভাবতে হয়। বিসিবির যে কোনো সিদ্ধান্ত তার সঙ্গে আলোচনা করেই গ্রহণ করতে হয়। গত বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে বিসিবির পরিচালকরা শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে আলোচনা করেছেন বলে বৈঠকের একটি সূত্রে জানা গেছে। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি। মন্ত্রী দায়িত্ব গ্রহণের পরই বলে ছিলেন খুব দ্রæত কাজ শুরু করবেন। এই স্টেডিয়াম নিয়ে গত বৃহস্পতিববার ক্রীড়া মন্ত্রী এবং বিসিবির পরিচালকদের মধ্যে আলোচনা হয়েছে, এশিয়ার ক্রিকেটে অন্যতম আধুনিক স্টেডিয়াম হিসেবে স্থান পেতে পারে-এমন একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বিসিবি। ক্রিকেটকে আরও তৃণমূলে নিতে, উন্নত প্রশিক্ষণ, নতুন নতুন মাঠ খুঁজে বের করা, যেসব স্টেডিয়াম এখন রয়েছে, সেগুলোর সংস্কার করার কথা আলোচনায় উঠে এসেছে। অনেক স্টেডিয়াম রয়েছে যেখানে ফ্লাড লাইট থাকলেও পুরোপুরি কাজ করছে না। ফ্লাড লাইট সংস্কার করার চেয়ে নতুন এলইডি লাইট স্থাপন করা যায় কি না, সেটা নিয়েও বিসিবির পরিচালকরা কথা বলেছেন। বিসিবির পরিচালকদের মধ্যে ছিলেন জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, মঞ্জুর আলম মঞ্জু, শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, আ জ ম নাসির উদ্দিন, সালাহউদ্দিন চৌধুরী এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com