• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিসিবি সাকিব-তামিমের উদযাপন নিয়ে যা বললো

প্রতিনিধি: / ৩৬৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্ব›দ্ব সাবারই জানা। তাদের তিক্ত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে চলমান বিপিএলে। রংপুর-বরিশাল ম্যাচে তামিমকে আউট করে মুষ্টিবদ্ধ উদযাপন করেন সাকিব। পরে আবার সাকিব আউট হলে ‘ব্যাঙ্গাত্মক উদযাপন’ করেন তামিম। যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের মন কান্ড নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তো আপনারা বেশি উপভোগ করেন। আপনারা তো চান এরকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে। এটা ইতিবাচক।’ এর আগে সাকিব-তামিমের এমন উদযাপন প্রসঙ্গে বরিশালের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম বলেছিলেন, ‘তামিমের উদযাপন সত্যি কথা আমি দেখিনি। একজন আউট হয়েছে, দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে এসব ভাবছিলাম। সত্যি কথা, আমি (তামিমের উদযাপন) দেখিনি। এখন যেহেতু বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com