• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১২
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিয়ে সম্পন্ন রাখির সাবেক স্বামী আদিল দুরানির

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিনোদন: আদিল দুরানিকে ২০২২ সালে বিয়ে করেন বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু গেল বছরের শুরুর দিকে স্বামীর বিরুদ্ধে পরকীয়াসহ নানান অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। বর্তমানে রাখি সিঙ্গেল থাকলেও বিয়ে করেছেন অভিনেত্রীর সাবেক স্বামী আদিল। জানা গেছে, চলতি বছরের ৩ মার্চ ‘বিগ বস ১২’র সাবেক প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আদিল। সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে একটি পোস্টে সুখবরটি নিজেই জানিয়েছেন তিনি। স্ট্যাটাসের ক্যাপশনে আদিল লিখেছেন— ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ঈশ্বরের কৃপায় আমরা একটি সাধারণ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি। আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার ও বন্ধুদের থেকে পাওয়া ভালোবাসা আর সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।’ ভারতীয় গণমাধ্যমের খবর, জয়পুরেই সোমির গলায় মালা দিয়েছেন আদিল। তবে তাদের বিয়ের খবর রটে গেলেও এখন পর্যন্ত এটা নিয়ে মুখ খোলেননি তারা। শোনা যাচ্ছে, রাখির কুনজর থেকে বাঁচতেই নাকি বিয়ে করেছে তিনি। প্রসঙ্গত, আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। নানান অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলাও করেন তিনি। তবে শেষ পর্যন্ত ভেঙে যায় রাখি-আদিলের সংসার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com