• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

‘বুশরা বিবিকে অ্যাসিড মেশানো খাবার দেওয়া হয়েছে ’

প্রতিনিধি: / ৩৬২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ‘অ্যাসিড মেশানো’ খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনের বরাতে এই খবর জানা গেছে। পিটিআইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্দী থাকা বুশরা বিবিকে অ্যাসিড মেশানো খাবার দেওয়া হয়েছে। তিনি খুবই অসুস্থ। তার অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়েছে পিটিআই। জরুরি ভিত্তিতে তার চিকিৎসার উদ্যোগ নেওয়ার আহবান জানিয়েছে দলটি। জানা গেছে, ইমরান খানের সঙ্গে তোষাখানা দুর্নীতির মামলায় সাজা পেয়ে খানের ইসলামাবাদের বানিগালার বাড়িতে গৃহবন্দি রয়েছেন বুশরা বিবি। বাড়িটিকে সাব-জেল ঘোষণা করা হয়েছে। বুশরার মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানিয়েছেন, বুশরা বিবি তার পরিবারের সদস্য, ইমরান খানের বোন এবং পিটিআইয়ের আইনি দলের সঙ্গে দেখা করেছেন। দেখা করে বুশরা ভয়ংকর এক খবর জানিয়েছেন। তা হলো, তার খাবারে অ্যাসিড জাতীয় কিছু একটা দেওয়া হয়েছিল। আর সেটা গত কয়েকদিন ধরে বুশরাকে প্রচÐ শারীরিক যন্ত্রণা দিচ্ছে। তিনি জানান, বুশরা বিবির পাকস্থলীতে তীব্র প্রদাহ এবং মুখে ও গলায় গুরুতর ক্ষত হয়েছে। তিনি চরম যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। তার জীবনের ‘গুরুতর হুমকি’ দেখা দিয়েছে। যত দ্রæত সম্ভব তাকে চিকিৎসক দেখানো দরকার। পিটিআই এক্সে দেওয়া আলাদা এক পোস্টে জানিয়েছে, দেশের ‘ফ্যাসিবাদী শাসন’ এতটাই নিচে নেমে গেছে যে তারা ইমরান খানের স্ত্রীর ওপর ‘নোংরা আক্রমণ’ করছে। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। পিটিআইয়ের এ বিষয়ে পাকিস্তানের উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ডন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com