• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বড়দল কলেজিয়েটের অধ্যক্ষকে স্বপদে বহাল রেখে হাই কোর্টের স্টে অর্ডার

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩০৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
অধ্যক্ষকে স্বপদে বহাল রেখে হাইকোর্টের স্টে অর্ডার

আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাবলুর রহমানকে স্বপদে বহাল রেখে মহামান্য হাইকোর্ট রুল এন্ড স্টে অর্ডার জারী করেছেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তরের আদেশ বাতিল হয়ে গেল। ফলে প্রতিষ্ঠানটিতে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা ও বিরোধীপক্ষের দৌড়ঝাঁপ আপাতত স্তিমিত হয়েগেল।
তৎকালীন গভর্ণিং বোডির মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পর থেকে তিনি গভর্ণিং বোডি, শিক্ষকমন্ডলী, অভিভাবকদের নিয়ে প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন।
তাঁর নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ স্বাক্ষরিত ২৭/০৮/২৪ তারিখের একপত্রে তাকে ৫/৯/২৪ তারিখ এর মধ্যে বিধি মোতাবেক অধ্যক্ষের দায়িত্ব হন্তান্তর পূর্বক তাঁকে (পরিচালক) অবহিত করতে বলা হয়।
উক্ত আদেশের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান মহামান্য হাইকোর্টে ১০৯৬২ নং রিট পিটিশন করলে মহামান্য হাইকোর্ট ৫/৯/২৪ তারিখে শুনানী শেষে উক্ত আদেশের বিরুদ্ধে রুল এন্ড স্টে অর্ডার জারী করেছেন। ফলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপদে বহাল থাকছেন। তাকে অপসারনের প্রচেষ্টা ভেস্তে গেল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com