• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বড় ধরনের সামরিক মহড়া শুরু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার

প্রতিনিধি: / ৩১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিদেশ : বড় ধরনের বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করতেই যৌথ এই মহড়া শুরু করেছে তারা। সোমবার মার্কিন বার্তা সংস্থা-এপি এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রিডম শিল্ড অনুশীলন নামে পরিচিত কম্পিউটার-সিমুলেটেড কমান্ড পোস্ট প্রশিক্ষণ শুরু করেছে তারা। গতকাল সোমবার শুরু হয়ে এই প্রশিক্ষণ চলবে টানা ১১ দিন। যৌথ এই মহড়ার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। তবে এ ধরনের যৌথ মহড়ার প্রতিক্রিয়ায় এর আগে উস্কানিমূলক অস্ত্র পরীক্ষা করেছে দেশটি। চলতি বছরের শুরুতেও ছয় বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া স্বল্প ও দূর পাল্লার বন্দুক ও মর্টার শেলের মহড়া চালিয়েছে তারা। দেশটির নেতা কিম জং উন বলেছেন, দক্ষিণ কোরিয়ার সাথে বিতর্কিত সমুদ্র সীমানা বরাবর আরও আক্রমণাত্মক সামরিক বাহিনী মোতায়েন করবে উত্তর কোরিয়া। এছাড়া যুক্তরাষ্ট্র হুমকি দিলে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অবশ্য যুক্তরাষ্ট্র তার মন্তব্যকে স্পষ্ট হুমকি হিসেবে নিয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানান, এই বসন্তে মার্কিন বাহিনীর সাথে ৪৮টি মাঠ মহড়া পরিচালনা করবে তারা, যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ। এই মহড়ার মধ্যে গুলি, বোমা বর্ষণ,ক্ষেপণান্ত্র ও বিমান হামলাও অন্তর্ভুক্ত। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও এপ্রিলে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনের আগে,উত্তর কোরিয়ার সা¤প্রতিক কর্মকাÐ উদ্বেগ বাড়িয়েছে। তবে কোরীয় উপদ্বীপ বা এই অঞ্চলে তার আক্রমণের সম্ভবনা কম। কারণ উত্তর জানে তার সামরিক বাহিনী এখনও মার্কিন ও দক্ষিণ কোরিয়ার বাহিনীর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com