• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, ১৬৬ আসনের ফল ঘোষণা

আন্তর্জাতিক / ১০০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
ছবি- সংগ্রহ

নির্বাচনে ছয়টি আসনে জয় পেয়েছে সমাজবাদী পার্টি (এসপি)। তিনটি করে আসন পেয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি।

 

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট ১৬৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ৯৪টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। অন্যদিকে, ৩৮টি আসনে জিতেছে কংগ্রেস। অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছে।

 

দুটি করে আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম) ও জনতা দল (জেডি-এস)। এছাড়া একটি করে আসন পেয়েছে ‍তেলেগু দেশাম, শিব সেনা (এসএইচএসইউবিটি), শিব সেনা (এসএইচএস), রাষ্ট্রীয় লোক দল, জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএমএস), রেভিউলেশনারী সোশালিস্ট পার্টি (আরএসপি), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভয়েজ অফ দ্য পিপলস পার্টি, জোরাম পিপলস মুভমেন্ট, শিরোমনি আকালি দল, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি, ভারত অধিবাসী পার্টি, সিকিম ক্রান্তি মোর্চা ও আজাদ সমাজ পার্টি।

 

বেনজীরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী     বিস্তারিত লিংকে

 

ওয়েবসাইটের তথ্য বলছে, বিজেপি ১৪৫ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৬১ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ৩২ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।

 

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ ৫৪৩ সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের ২৭২টি আসন প্রয়োজন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।

সাত ধাপে টানা দেড় মাস ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় ভোট গণনা পর্ব। গত ১৯ এপ্রিল শুরু হয় এবারের লোকসভা নির্বাচন। সাত ধাপে ভোট শেষ হয় গত ১ জুন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com