• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজির উদ্দিন হাটবাজার ও পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি / ৭৯০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১২ মে, ২০২৪
ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজির উদ্দিন হাটবাজার ও পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াচ্ছেন

উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী “তাজির উদ্দিন” হাটবাজার ও পাড়া-মহল্লায় ভোটারদের মন জয় করতে রাতদিন ভোটারের কাছে দৌড়াচ্ছেন তিনি।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের ওয়াহিদ বক্সের ছেলে মো. তাজির উদ্দিন শৈশব থেকেই সামাজিক বিভিন্ন সংগঠনের হয়ে মানুষের সেবা করতেন। রাজনীতির পাশাপাশি জনগণের সেবা করাটাকেও গুরুত্ব দিতেন তিনি। ১৯৮৭ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত যুবলীগ করতেন তিনি । তারপর ২০০৩ সালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৯ নং ওয়াড থেকে নির্বাচন অংশ নিয়ে পরপর ৩ বার ইউপি সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৯৮ সাল হতে ২০০৮ সাল পর্যন্ত স্বেচ্ছাসেবকলীগে আহবায়ক ছিলেন, তৎকালীন সময়ে জেলার সভাপতি ছিলেন  মাহবুব আলম, ২০১৮ সাল হতে দোয়ারাবাজার উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি হিসাবে দায়িত্বরত রয়েছেন তিনি। ইউপি সদস্যের পাশাপশি একবার ভারপাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ও ছিলেন। ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছেন তিনি।
বিভিন্ন বিষয়ে আলাপ চারিতায় মো. তাজির উদ্দিন বলেন, আমার নেশা ও পেশা রাজনীতির পাশাপাশি জনগণের সেবা করা। তাই আমি আমার ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে উপজেলা ব্যাপী জনগণের সেবা করার মন-মানসিকতা নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আপনাদের সম্মোখে হাজির হয়েছি। আপনারা আমাকে আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে জয়যুক্ত করলে, আমি আগামী ৫ বছর আপনাদের সেবায় নিজেকে নিয়জিত রাখবো। এছাড়াও ৯ টি ইউনিয়নের সাধারণ জনগণ যে কোন সময় যে কোন  প্রয়োজনে আমাকে হাতের কাছে পাবেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com