• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভারতে যাওয়ার প্রাক্কালে সাতক্ষীরা সীমান্ত থেকে চার বাংলাদেশী আটক

সাতক্ষীরা প্রতিনিধি / ২৪৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
সাতক্ষীরা সীমান্ত থেকে চার বাংলাদেশী আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে চার বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বরিশাল জেলার কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের হানিফ মুন্সির ছেলে সাইফুল মুন্সি(৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা সদর থানা এলাকার সড়বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার(২৫) এবং চুয়াডাঙা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের বকুলের মেয়ে পাপিয়া খাতুন(২৪)।

 

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার সকালে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় কাকডাঙ্গা বিওপির সীমানা পিলার ১৩/৩ এসএর ৩ আর/বি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটকদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com