• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ভারত মিয়নমার সীমান্তে বেড়া নির্মাণে ৩৭০ কোটি ডলার ব্যয় করবে

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিদেশ : মিয়ানমারের সঙ্গে ১,৬১০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া নির্মাণ করতে ভারত সরকার প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে। বেড়া নির্মাণ কাজ শেষ হতে এক দশক সময় লেগে যাবে। এ বিষয়ে খুব ভালোভাবে অবগত আছেন এমন এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে রাজি হননি। এ বছরের শুরুতে দিল্লি মিয়ানমারের সঙ্গে তাদের কয়েক দশক পুরানো ভিসা-মুক্ত চলাচল নীতি থেকে সরে আসার এবং যুদ্ধবিক্ষুব্ধ প্রতিবেশী সীমান্তে বেড়া নির্মাণের ঘোষণা দেয়। এর কারণ ব্যাখ্যায় ভারত সরকার থেকে বলা হয়, তারা সীমান্ত এলাকায় বসবাস করা নিজদের নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং উত্তরপূর্বাঞ্চলের ভ‚প্রাকৃতিক অবকাঠামো ঠিক রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, এ মাসের শুরুতে ভারত সরকারের একটি কমিটি সীমান্ত বেড়া নির্মাণ ব্যয়ে অনুমোদন দেয়। এখন এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। রয়টার্স থেকে এ বিষয়ে জানতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র এবং তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাদের কারো কাছ থেকেই কোনো সাড়া পাওয়া যায়নি। মিয়ানমার জান্তা সরকার থেকেও এখন পর্যন্ত ভারত সরকারের সীমানা বেড়া নির্মাণ পরিকল্পনার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০২১ সালের ফেব্রæয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। তারপর থেকে নানা আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে মিয়ানমার সৈন্যদলের লড়াই চলছে। গত কয়েক মাসের লড়াইয়ে বিদ্রোহীরা বেশ কিছু অঞ্চল এবং শহরের দখলও নিয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com