• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ভারি তুষারপাতে আফগানিস্তানে নিহত ১৫

প্রতিনিধি: / ৩৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিদেশ : গত তিন দিনে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারি তুষারপাতে ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে আফগানিস্তানের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল টোলো নিউজ জানিয়েছে। তারা আরো জানিয়েছে, বালখ এবং ফারিয়াব প্রদেশে তুষারপাতের কারণে প্রায় ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। সার-ই-পুল এলাকার বাসিন্দা আব্দুল কাদিন জানান, আফগানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এখনো অব্যাহত রয়েছে তুষারপাত, অনেক রাস্তা আটকে আছে, চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেন, এ পরিস্থিতিতে খুব দ্রæত সরকারি সাহায্য প্রয়োজন। আফগানিস্তান বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বিশেষ করে গবাদি পশুর মালিকদের ক্ষতি মোকাবেলা করার জন্য। কর্তৃপক্ষ বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব এবং হেরাত প্রদেশে পশুসম্পদ মালিকদের সহায়তার জন্য পঞ্চাশ মিলিয়ন আফগান মুদ্রা বরাদ্দ করেছে। কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তালেবান নিযুক্ত মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন জানান, প্রদেশে গঠিত কমিটি দ্রæত কাজ করছে। কমিটিগুলো অবরুদ্ধ রাস্তাগুলো খোলার, ক্ষতিগ্রস্তদের খাদ্য ও পশুখাদ্য বিতরণ এবং ভারি তুষারপাতের পর আটকে পড়াদের উদ্ধার করতে সক্রিয়ভাবে কাজ করছে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই বলেছেন, শীতকালীন পরিষেবাকর্মীরা ইতিমধ্যে বাদঘিস, ঘোর, ফারাহ, কান্দাহার, হেলমান্দ, জাওজান এবং নুরিস্তানের মতো প্রদেশে সহায়তা প্রদান করেছে। তীব্র তুষারপাতের ফলে সালাং গিরিপসহ প্রধান পরিবহন রুট বন্ধ হয়ে গেছে এবং ঘোর, বাদঘিস, গজনি, হেরাত এবং বামিয়ানের মতো বিভিন্ন প্রদেশে প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে। ফারিয়াবের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ইসমাতুল্লাহ মুরাদি জানিয়েছেন, প্রদেশে ভারি তুষারপাতের ফলে বেশির ভাগ জেলায় রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা আটকা পড়েছে। তুর্কমেনিস্তান সীমান্তের চাহার সাদা জেলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে টোলো নিউজ জানিয়েছে। সূত্র : এনডিটিভি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com