• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৮
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভিকি কৌশল শুটিংয়ে মারাত্মক আহত

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউড অভিনেতা ভিকি কৌশল অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। তিনি হাতে আঘাত পেয়েছেন। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক সংবাদে জানা গেছে, তার নতুন সিনেমা ‘ছবা’র শুটিং চলছিল। সেখানেই মারামারি দৃশ্যের শুটিংয়ের সময় আহত হয়েছেন এ অভিনেতা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিকির এ ভিডিও প্রকাশ্যে এসেছে। এ ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁ হাতে প্লাস্টার বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামছেন ভিকি। ফটোগ্রাফারদের দিকে একবার ডান হাত তুলে বাড়ির ভিতরে চলে গেলেন ভিকি। সেই ভিডিও দেখে চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্তরা। আরও একটি তবে সূত্রে জানা গেছে, ভিকির এ আঘাত তেমন গুরুতর নয়। আপাতত কয়েক দিনের জন্য শুটিং থেকে বিরতি নিয়েছেন এ অভিনতো। সুস্থ হয়ে কিছু দিনের মধ্যেই তিনি শুটিংয়ে ফিরবেন। নির্মাতা লক্ষণ উতরেকরের পরিচালনায় ‘ছবা’তে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। আশুতোষ রানা এবং অক্ষয় খান্নাও এ সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।অভিনেতা ভিকি কৌশরের দুর্ঘটনার খবর জানার পর অনুরাগীদের তার দ্রæত সুস্থতা কামনা করছেন। সোশ্যাল মিডিয়ায় সবাই তার জন্য শুভ কামনা জানিয়েছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com