• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ভুমিধসে ইন্দোনেশিয়ায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

প্রতিনিধি: / ২৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিদেশ : ইন্দোনেশিয়ায় ভুমিধসের ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ছয়জন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এর মধ্যে দুই শিশুও রয়েছে। দেশটির জাভা দ্বীপে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভ‚মিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পশ্চিম জাভা প্রদেশের সিবেন্ডা গ্রামে কয়েক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যরাতে যখন আকস্মিক বন্যায় সবকিছু প্লাবিত হতে শুরু করে সে সময় অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। বন্যায় বেশ কিছু বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যেই শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান মেইদি এএফপিকে বলেন, বুধবার সকাল পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনও আরও ছয়জন নিখোঁজ রয়েছে। বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভ‚মিধসের ঘটনা খুবই সাধারণ হয়েছে দাঁড়িয়েছে এবং এই সমস্যা বিভিন্ন স্থানে বন উজাড়ের কারণে আরও বেড়েছে। দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। চলতি মাসের শুরুতে সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা এবং ভুমিধসের কারণে কমপক্ষে ৩০ জন প্রাণ হারায়। এছাড়া নিখোঁজ হয় আরও বেশ কয়েকজন। এছাড়া গত ডিসেম্বরে সুমাত্রার লেক টোবার কাছে একটি ভুমিধস এবং আকস্মিক বন্যার পানিতে কয়েক ডজন বাড়ি-ঘর ভাসিয়ে নিয়ে গেছে। সে সময় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একটি হোটেল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com