• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৮
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

ভূমি অফিস স্থানান্তর চ ক্রা ন্তের প্রতিবাদে পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
পাটকেলঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দশ দিন পরে জেলা প্রশাসকের বাসভবন ও অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা

সাতক্ষীরার পাটকেলঘাটা উন্নয়ন কমিটি আয়োজনে পাটকেলঘাটা ভূমি অফিসটি স্থানান্তর চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টার সময় পাটকেলঘাটা উন্নয়ন কমিটির সভাপতি তালা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে পাটকেলঘাটায় অবস্থিত ভূমি অফিসটি স্থানান্তর চক্রান্তের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উক্ত সমাবেশে পাটকেলঘাটা উন্নয়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার আব্দুল লতিফ, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মন্টু, যুবদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান আনিস, পাকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকিব, উপজেলা কৃষকদলের সভাপতি ডাক্তার মামুন, সারুলিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি শেখ হায়দার, থানা ছাত্রদল সভাপতি রিজভী আহমেদ প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা দশদিন পরে জেলা প্রশাসকের অফিস ও বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন।

 

এসময় বক্তারা আরো বলেন, পাটকেলঘাটা থেকে তাদের জীবন থাকতে ভূমি অফিসটি অন্য জায়গায় স্থানান্তর করতে দেবে না। প্রয়োজন হলে তারা কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com