• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মণিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির দ্বিতীয় পর্যায়ে খননের উদ্বোধন

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ৩২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
বিরাট রাজার ধনপোতা ঢিবির খননের উদ্বোধন

যশোরের মণিরামপুরে বিরাটরাজার ধনপোতা বা গুপ্তধনের ঢিবির দ্বিতীয় পর্যায়ে খনন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না প্রতœতত্ত¡ অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার লোকজন অংশগ্রহন করেন।

 

প্রত্নতত্ত অধিদপ্তরের অনুসন্ধানের ভিত্তিতে খেদাপাড়ায় অবস্থিতি এ প্রত্নতত্তটি ২০০৭ সালে চিহ্নিত করা হয়। গত অর্থবছরে প্রথম প্রত্নতত্ত অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্তাবধানে ও দিকনির্দেশনায় এ ঢিবির খনন কার্যক্রম শুরু হয়। গত বছরে ১১ টি বর্গে হ্যারিস ম্যাট্রিক পদ্ধতি অনুসরণ করে প্রাচীন স্থাপনার ধবংসাবশেষ উন্মোচনসহ খননে প্রাপ্ত প্রতœবস্ত সমূহ নথিভুক্ত করা হয়।

 

এছাড়া গতবছর ঢিবির সীমিত একটি অংশে খনন পরিচালনা করে প্রাচীন ইটের নির্মিত চতুষ্কোণ প্রার্থনা কক্ষসহ একটি বর্গাকার স্থাপনার সন্ধান পাওয়া যায়। উন্মোচিত স্থাপনাটিকে প্রাথমিক ভাবে আদি মধ্যযুগের কোন স্থাপত্য নিদর্শনের বলে ধারণা করা হয়।

প্রত্নতত্ত অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, কর্তৃপক্ষের নির্দেশে খেদাপাড়া এলাকার বিরাট রাজার ধনপোতা এ ঢিবির কাজ ১০ জানুয়ারি শুরু হয়ে ৩০ জানুয়ারি শেষ হয়। খননকালে পোড়া ইটের বেশ কয়েকটি স্থাপনার চওড়া দেওয়াল বেরিয়ে আসে। এছাড়াও পাওয়াযায় প্রাচীন মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও লোহার পেরেক। লাভলী ইয়াসমিন জানান, প্রাথমিক ধারনা করা হচ্ছে প্রায় এক হাজার দুই’শ বছর আগে এখানে বিরাট রাজার উপাসনালয় ছিল নাকি আবাসস্থল ছিল সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে খনন কাজ শেষ হলে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com