• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২১
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মণিরামপুরে সহিংস আচরণ রোধে ‘শান্তি ও সম্প্রীতি’ সংলাপ অনুষ্ঠিত

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

মণিরামপুরে পিএফজির উদ্যোগে সহিংসতা বর্জন ও অসহিষ্ণু আচরণ রোধে শান্তি ও সম্প্রীতি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মণিরামপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঈমাম, পুরোহিত, শিক্ষক, বিভিন্ন এনজিও, সেচ্ছাসেবী সংগঠন ও সূধীজনের উপস্থিতিতে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় মণিরামপুর পৌরসভার হলরুমে এ ‘শান্তি ও সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রপ (পিএফজি) মণিরামপুর উপজেলা কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস ঐ্যাম্বাসেডর আসাদুজ্জামান রয়েল। সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’-এর মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও পিএফজি’র কো-অর্ডিনেটর অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের সঞ্চালনায় এতে শান্তি ও সম্প্রীতি সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম।

আমন্ত্রিত অতিথি হিসেবে এতে অংশ গ্রহণ করেন ও বক্তব্য প্রদান মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা,
মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, আসাদুজ্জামান রয়েল, খান শফিয়ার রহমান, বিএনপি নেতা সন্তোস স্বর, জমিয়াতুল মোদারেসিন মণিরামপুর উপজেলা
কমিটির সভাপতি অধ্যক্ষ মফিজুর রহমান, পিএফজি’র পিস এ্যাম্বাসেডর গীতা রানী কুন্ডু, আব্দুল মান্নান, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক এম. আলাউদ্দীন, তপন ভট্টাচার্য্য, সাবেক পৌর কাউন্সিলর পারভীনা আকতার, বাবুলাল
চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর গিয়াস উদ্দীন, বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতা মাওলানা আজিজুর রহমান, আক্তার হোসেন, আজহার উদ্দীনসহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com