• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মমিনুল রংপুরের প্রতি কৃতজ্ঞতা জানালেন

প্রতিনিধি: / ৪২১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুমের জন্য সরাসরি তো বটেই, ড্রাফটেও দল পাননি বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হক। টুর্নামেন্টের অর্ধেক গড়িয়ে যাওয়ার পর এবার বিপিএল খেলার সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের জার্সিতে বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হন মমিনুল। সেখানে তাকে দলে নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘রংপুরকে ধন্যবাদ দেওয়া উচিত। তারা আমাকে সুযোগ করে দিয়েছে এই বছর বিপিএল খেলার। এই সুযোগ সবাই পায় না। রংপুর আমাকে এই সুযোগটা দিয়েছে। আমি রংপুরের প্রতি কৃতজ্ঞ।’ দুই মৌসুম পর এবার বিপিএলে দল পেলেন মমিনুল। টানা তিনবার ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজির দৃষ্টি কাড়তে পারননি। সতীর্থদের প্রায় সবাই যখন বিপিএল নিয়ে ব্যস্ত, তখন একাকী অনুশীলন নিজেকে ঝালাতে দেখা গেছে তাকে। এবারও শুরুতে বিপিএল খেলতে না পারায় কতটা খারাপ লেগেছে জানতে চাইলে মমিনুল বলেন, ‘খারাপ লাগেনি। খেলা দেখলাম। পুরা বিপিএল খেলা দেখেছি। অনুশীলনও করছিলাম লাল বলে। সামনে যে শ্রীলঙ্কা সিরিজ আছে, সেই জন্য অনুশীলন করছিলাম। আপনি যেভাবে বলছেন, সেই রকম খারাপ লাগেনি।’ তবে এও বললেন, ‘তবে সত্যি করে বলতে গেলে, একটু খারাপ তো লাগেই। খুব বেশি খারাপ লেগেছে তা নয়। খারাপ লাগারও বিভিন্ন ধরন থাকে। ধরনটা একটু ভিন্ন ছিল। কারও হয়তো একটু খারাপ লাগে, কারও হয়তো বেশি খারাপ লাগে। একটু খারাপ লাগছিল। এমন নয় যে একবারে হতাশ হয়ে গিয়েছি। এরকম নয়। সবাই যেহেতু খেলছে, আমারও একটু খেলার ইচ্ছে ছিল।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com