• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মসজিদ আল হারামে ২৫ লাখ মুসল্লির নামাজ আদায় পবিত্র শবে কদরের রাতে

প্রতিনিধি: / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিদেশ : পবিত্র শবে কদরের রাতে মক্কার মসজিদ আল হারামে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। তিল ধারণের ঠাই ছিল না। গত শুক্রবারের রাত ছিল সৌদি আরবে পবিত্র শবে কদরের রাত। এ রাতে মসজিদ আল হারামে নামাজ আদায়ে অংশ নেন ২৫ লাখ মুসল্লি। খবর খালিজ টাইমসের। ২৭ রমজানের রাতকে অধিকাংশ মুসলিমরাই পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে পালন করে থাকে। আর ইসলাম ধর্মে এ রাতের গুরুত্ব হাজার বছরের চেয়েও বেশি। ইসলাম ধর্মে এ দিনটির বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। যদিও রাসুল সা. নির্দিষ্ট করে পবিত্র শবে কদরের রাত ঘোষণা করেননি। তবে তিনি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে পবিত্র শবে কদর তালাশের নির্দেশ দিয়েছেন। এই রাতগুলোর মধ্যে একটি রাতে হযরত মুহাম্মাদ সা. এর ওপর পবিত্র কুরআনের প্রথম আয়াত নাজিল হয়। এদিকে ২৭ রমজানে জুমাতুল বিদা হওয়ায় সকাল থেকেই মুসল্লিরা মসজিদ আল হারামে উপস্থিত হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যার পরই এশার নামাজের পর তারাবির নামাজ শেষে মুসল্লিরা শবে কদরের নামাজ আদায়ে মসগুল হয়ে পড়েন। এ সময় মসজিদ আল হারামের পুরো এলাকা মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com