• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মহম্মদপুরে খালে গোসলে নেমে তিন শিশুর ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু, এলাকায় শো’কের মা’তম 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে তারিন (৮) সিনতিয়া (৯) তানহা (৯) নামের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাঁপাতলা গ্রামে চরম হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে।

 

মৃত্যু তারিন- মো. আনারুল, সিনথিয়া- সাজ্জাদুল ইসলাম এবং তানহা- তারিকুল ইসলামের মেয়ে। তাদের করুণ মৃত্যুতে চাঁপাতলা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পাশাপাশি বাড়ির তারিন, সিনতিয়া ও তানহা নামের এই তিন শিশু বাড়ীর পাশে চাঁপাতলা খালে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদেরকে গোসল করতে না দেখে স্থানীয়রা বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে তিন শিশুকে খুঁজতে চেষ্টা করেন। পরে শিশুদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা: আসাদুর রহমান পরীক্ষার মাধ্যমে তাদেরকে মৃত্যুর ঘোষণা করেন।

 

 

একই সাথে তিনটি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান জানান, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিন শিশু পানিতে ডুবে মারা যায়।

 

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com