• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মহম্মদপুরে পেঁয়াজ সংরক্ষণে জন্য কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ 

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ২৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের জন্য মাগুরার মহম্মদপুর উপজেলার ৫০জন কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস সোবহানের সার্বিক তত্ত্বাবধানে বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কৃষি পূর্ণবাসন প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরের এই এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক এয়ার-ফ্লো মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের সিমিট রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ মফিজুর রহমান ও এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ এ কে এম জসিম উদ্দিন।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, আধুনিক এয়ার-ফ্লো মেশিন পেঁয়াজ পচন রোধ করে এবং দীর্ঘ সময় অর্থাৎ ৯ মাস পর্যন্ত সংরক্ষণে সহায়তা করবে। ফলে কৃষকরা মৌসুম শেষে সঠিক সময়ে পেঁয়াজ বাজারজাত করতে পারবে এবং ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পঞ্চাশ জন কৃষককে ৫০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একটি এয়ার-ফ্লো মেশিনে ৩শ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে একজন কৃষক। এই মেশিন সেট করার জন্য একটি ঘর থাকতে হবে এবং মাচা তৈরি করতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com