• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মহম্মদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৮১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাগুরার মহম্মদপুরে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে এই আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ট্রাফিক চত্বরে এসে শেষ হয়। পরে ট্রাফিক চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আক্তার হোসেন।

 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান মিল্টনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন- অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান ও পলাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মনিরুল ইসলাম মুকুল।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আরিফুজ্জামান রিংকু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহুরুল হক, এ্যাড. আহসান হাবিব খাঁন সোহেল, মহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান এবং যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়া প্রমূখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com