• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মহম্মদপুরে বিএনপির প্র তি বা দ সমাবেশ

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
মহম্মদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবের বিরুদ্ধে অভিযোগ এনে বাজে শ্লোগান দেওয়ার প্রতিবাদে রবিবার (১৬ মার্চ) দুপুরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

র‍্যালিটিতে বিএনপি সমর্থিত স্থানীয় শতশত নেতা কর্মীর উপস্থিতিতে সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা রোডে চার রাস্তার মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান, নির্যাতিত নেতা মোঃ আকতারুজ্জামানের নামে কিছু বাজে মন্তব্য করে স্লোগান দেওয়া হয়েছে, আমরা এর প্রতিবাদ জানায়।

 

তাদেরকে হুশিয়ার করে বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের সাথে আতায়াত করে তাদের লোকজন নিয়ে মিছিল মিটিংয়ের নামে দলকে ধংস করার চেষ্টা করছেন বা দলের ভাবমূর্তি নষ্ট করছেন, তাদেরকে সাবধান হতে বলেন, তানাহলে ছাড় দেয়া হবে না।

 

এসময় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল হক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, পল্লী চিকিৎসক বাবুল আহমেদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নুর আমীন শিকদার সজিব ও সদস্য সচিব মোঃ রজব আলী প্রমূখ।

 

মোঃ আকতারুজ্জামান জানান, গত শনিবার (১৫ মার্চ) মহম্মদপুর জেলখানা পাড়া জামে মসজিদে ফজরের নামাজ বাদ তিনজন বিএনপি দলীয় কর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে কয়েকজনকে ধাওয়া করলে উত্তেজনার সৃষ্টি হয়। ইফতার বাদে বিএনপির কতিপায় লোক আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে আমার নামে কিছু বাজে স্লোগান দেয়। তার প্রতিবাদে এলাকাবাসী এই মিছিল ও সমাবেশ করেছেন। পরবর্তীতে এরকম আচরণ করলে দাঁতভাঙ্গা জবাব দেবে সাধারণ কর্মী ও জনগণ বলে সমাবেশে সাবধান করে দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com