• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মহম্মদপুরে শ্রেষ্ট শ্রেনি শিক্ষকের সম্মাননা পেলেন শহিদুজ্জামান

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৯৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ জুন, ২০২৪
শ্রেষ্ট শ্রেনি শিক্ষকের সম্মাননা পেলেন শহিদুজ্জামান

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর মাগুরার মহম্মদপুর উপজেলার সম্মাননা স্মারক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। শ্রেষ্ট প্রতিষ্ঠান, শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ট শ্রেনি শিক্ষকসহ কয়েকটি ক্যাটাগরিতে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। সোমবার (৩ জুন) দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

 

মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ট শ্রেনি শিক্ষকের সম্মাননা স্মারক পেয়েছেন পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি ও কথাসাহিত্যিক মোঃ শহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্টদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

 

এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মুন্সি রাসেল হোসেন, জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বেবী নাজনীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী ও নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তোরাপ। গত ২ মে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্টত্ব ঘোষনা করা হয়।

 

এতে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কবি শহিদুজ্জামান শ্রেষ্ট শ্রেনি শিক্ষক এবং মোঃ ফরিদ আহমেদ শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মোঃ শহিদুজ্জামান জাতীয় শিক্ষা সপ্তাহে এর আগে দুইবার উপজেলা পর্যায়ে এবং একবার জেলা পর্যায়ে শ্রেষ্ট শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন। মোঃ শহিদুজ্জামান একাধারে একজন কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার।

 

তার লেখা- চাঁদের হাসি (কাব্যগ্রন্থ), অধরা (উপন্যাস) ও নীল শাড়ী (ছোট গল্প) নামের কয়েকটি বই বিভিন্ন সময়ে একুশে বই মেলায় বেরিয়েছে। আর এ জন্য তিনি শিক্ষা ও সাহিত্য-সাংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় দেশের বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পেয়েছেন। শ্রেষ্ট শ্রেনি শিক্ষক কবি মোঃ শহিদুজ্জামান জানান, আমি সব সময় চেষ্টা করেছি সাহিত্য ও সাংস্কৃতিতে সবাইকে উদ্বুদ্ধ করার। তবে আমার এই সফলতার জন্য প্রধান শিক্ষক ফরিদ আহম্মদসহ ম্যানেজিং কমিটি, সকল শিক্ষক, কর্মচারী ও এলাকার মানুষ সার্বিকভাবে আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com