• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মাদুশাঙ্কারের বাংলাদেশ সফর শেষ

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

স্পোর্টস: দ্বিতীয় ওয়ানডেতে পায়ে অস্বস্তি নিয়ে যখন ওভারের মাঝে মাঠ ছাড়লেন দিলশান মাদুশাঙ্কা, তখনই ধারণা করা হচ্ছিল গুরুতর কিছু। এবার জানা গেল, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। এতে বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই শ্রীলঙ্কান পেসার। শ্রীলঙ্কা ক্রিকেট রোববার বিবৃতিতে জানায়, এমআরআই স্ক্যানে মাদুশাঙ্কার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। পুনর্বাসনের জন্য দেশে ফিরে যাবেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। মাদুশাঙ্কার চোট থেকে সেরে উঠতে কত দিন লাগবে, তা এখনও নিশ্চিত নয়। তাই আগামী ২২ মার্চ থেকে অনুষ্ঠেয় আইপিএলের প্রথম দিকে তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মাদুশাঙ্কা। এরপর তিনি সুযোগ পান ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই। দলের হেরে যাওয়া প্রথম ম্যাচে ৪৪ রানে ধরেন ২ শিকার। বিপত্তি বাঁধে গত শুক্রবারের দ্বিতীয় ওয়ানডেতে। দারুণ বোলিংয়ে বাংলাদেশের প্রথম ২ উইকেট তুলে নেন তিনি। নিজের সপ্তম ওভারের পঞ্চম বল করার সময় রানআপের মাঝপথে এসে থেমে যান এই পেসার। কিছুক্ষণ হাত দিয়ে চেপে ধরে রাখেন পা। পরে চিকিৎসকের সঙ্গে কথা বলে ছেড়ে যান মাঠ। ওই ম্যাচে ৬.৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মাদুশাঙ্কা। ম্যাচটি ৩ উইকেটে জিতে তিন ওয়ানডের সিরিজে সমতা ফেরায় লঙ্কানরা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে সোমবার। এরপর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। লাল বলের সিরিজের স্কোয়াড অবশ্য এখনও ঘোষণা করেনি কোনো দলই। গত ডিসেম্বরের আইপিএল নিলাম থেকে মাদুশাঙ্কাকে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু টুর্নামেন্টের শুরুতে এখন তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এখন পর্যন্ত ২৩ ওয়ানডে খেলে ৪১ উইকেট নিয়েছেন মাদুশাঙ্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে তার শিকার ১৪টি। ৩৩টি স্বীকৃত টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩১ উইকেট।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com