• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মার্ক উড ইংল্যান্ড একাদশে

প্রতিনিধি: / ৩১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: রাঁচি টেস্টের একাদশে একটি পরিবর্তন এনে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ ম্যাচে লড়বে ইংল্যান্ড। অলিভার রবিনসনকে বসিয়ে ধারামশালা টেস্টে আরেক ফাস্ট বোলার মার্ক উডকে ফিরিয়েছে সফরকারীরা। পাঁচ টেস্টের সিরিজটি এরই মধ্যে হেরে গেছে ইংলিশরা, পিছিয়ে আছে ৩-১ ব্যবধানে। দুই দলের শেষ ম্যাচটি শুরু বৃহস্পতিবার। চলমান সিরিজে কেবল সবশেষ ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন রবিনসন। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৮ রানের ইনিংস খেললেও নিজের মূল কাজ বোলিংয়ে কিছুই করতে পারেননি ৩০ বছর বয়সী এই পেসার। এক ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে ৫৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এবার বাদ পড়লেন একাদশ থেকেই। উড অবশ্য এরই মধ্যে সিরিজে দুটি টেস্ট খেলেছেন। হায়দরাবাদে প্রথম ম্যাচে ইংল্যান্ডের চমৎকার জয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। ৩৪ বছর বয়সী গতিময় এই বোলার ছিলেন রাজকোট টেস্টেও। ওই ম্যাচের প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন তিনি। ভারতের বিপক্ষে আসছে ম্যাচটি দিয়ে ইংল্যান্ডের ১৭তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন জনি বেয়ারস্টো। আর এই লড়াইয়ে দুটি উইকেট নিতে পারলে ৭০০ টেস্ট উইকেটের কীর্তি গড়বেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ধারামশালার কন্ডিশনের কথা মাথায় রেখে ধারণা করা হচ্ছিল, তিনজন পেসার নিয়ে নামতে পারে ইংল্যান্ড। কিন্তু উইকেট দেখে বিশেষজ্ঞ দুই পেসারের সঙ্গে অফ স্পিনার শোয়েব বাশির ও বাঁহাতি স্পিনার টম হার্টলিকে নিয়ে একাদশ সাজিয়েছে তারা। ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বাশির।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com