• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মাশরাফির ৫ উইকেট প্রিমিয়ার লিগে

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

স্পোর্টস: ধীর গতিতে কয়েক কদম দৌড়ে জেন্টল মিডিয়াম পেস। তাতেই সফল মাশরাফি বিন মুর্তজা। আউটসুইং করালেন আগের মতোই। সঙ্গে প্রায় নিখুঁত লাইন-লেংথ। তাতে কুপোকাত গাজী গ্রুপ ক্রিকেটার্সের একের পর এক ব্যাটসম্যান। ঢাকা লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৫ উইকেট নিলেন অভিজ্ঞ পেসার। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে প্রথম পাঁচ ম্যাচ খেলার পর টুর্নামেন্ট থেকে বিরতি নেন মাশরাফি। পরে ঢাকা প্রিমিয়ার লিগেও লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি ৪০ বছর বয়সী ক্রিকেটার। বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে নেমে টানা ৮ ওভারের স্পেলে ১৯ রানে ৫ উইকেট শিকার করেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অষ্টম ৫ উইকেট এটি। বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফির চেয়ে বেশি ৫ উইকেট আছে কেবল আব্দুর রাজ্জাকের (৯টি)। দলের পঞ্চম বোলার হিসেবে একাদশ ওভারে আক্রমণে আসেন মাশরাফি। ততক্ষণে দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন প্রিতম কুমার ও আনিসুল ইসলাম। পঞ্চম বলে জুটি ভাঙেন মাশরাফি। অফ স্টাম্পের ওপর পিচ করে হালকা থেমে আসা ডেলিভারিতে ফিরতি ক্যাচ দেন প্রিতম। নিজের চতুর্থ ওভারে মাশরাফি নেন ২ উইকেট। হালকা বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির হোসেন শিকদার। তিন বারের চেষ্টায় ক্যাচ নেন কিপার ইমরানউজ্জামান। এক বল পর লেগ স্টাম্পের বাইরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফয়সাল আহমেদ। মাশরাফির পরের ওভারে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ কভারে ধরা পড়েন মইন খান। পরে শর্ট বলে পুল করে মিড উইকেটে ক্যাচ দেন মাহফুজুর রহমান রাব্বি। পূর্ণ হয় তার ৫ উইকেট। এরপর আরও এক ওভারে করেন মাশরাফি। তবে সাফল্য পাননি এতে। টানা ৮ ওভার করার পর বোলিং থেকে সরানো হয় তাকে। পরে আর ফেরেননি আক্রমণে। মাশরাফির এমন বোলিংয়ের দিন বেশি দূর যেতে পারেনি গাজী গ্রæপ। টানা তিন জয়ে এই ম্যাচ খেলতে আসা দল ইনিংসের ৮৭ বল বাকি থাকতে গুটিয়ে গেছে ১৩৬ রানে। আব্দুল হালিম নেন ২ উইকেট। গাজী গ্রæপের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন আনিসুল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com