• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মিরাজ জাকেরের ব্যাটিং নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: সদ্য বিপিএল শেষ করে ভাগ্যক্রমে জাতীয় দলে ডাক পেয়ে বাজিমাত করেছেন জাকের আলি অনিক। গেল সোমবার লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বল খেলে ৬৮ রান আসে জাকেরের ব্যাট থাকে। যদিও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার কারণে নিজের আক্ষেপে কথা জানিয়েছেন এই ক্রিকেটার। তবে ম্যাচ জিততে না পারলেও এদিন কোটি ক্রিকেট ভক্ত বাঙালির হৃদয় জিতেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। সেই সঙ্গে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে একাধিক রেকর্ড গড়েন সিলেটের এই ক্রিকেটার। এমন দুর্দান্ত ইনিংসের জন্য জাকেরকে প্রশংসায় ভাসালেন জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মিরাজ। তাই বিভিন্ন স্থানে সময় দিচ্ছেন তিনি। এমন সূচিতেই গত মঙ্গলবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই কথা বলেছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। বলেন, ‘ম্যাচটা জিততে পারলে অবশ্যই ভালো লাগত। যদি অনিক (জাকের) ম্যাচটা জেতাতে পারত, তাহলে আরও ভালো লাগত।’ এছাড়া জাকেরের বিধ্বংসী ইনিংস নিয়ে মিরাজ বলেন, ‘জাকের অসাধারণ খেলেছে। আমি মনে করি ওটা তার প্রাপ্য। কারণ সে ঘরোয়া ক্রিকেটে এবং বিপিএলের শেষ দুই-তিন বছর ধরে অনেক ভালো খেলেছে, এ বছরও অনেক ভালো খেলেছে। এটা ওর ভবিষ্যতের জন্য ভালো হবে। এরকম একটা ইনিংস, যেটা সবাই দেখেছে। অনেক চাপের ম্যাচ ছিল, অভিষেক ম্যাচ ছিল। এমন ইনিংস খেলা সহজ ছিল না। ও দুই-তিন বছর ধরে টানা খেলেছে, টানা পারফর্ম করেছে এবং সে একই পজিশনে খেলেছে। তাই সেই পরিস্থিতি কীভাবে চাপ নিয়ে খেলতে হয়, সে সেটা জানে। হয়তো সেটারই একটা প্রতিফলন দেখিয়েছে শেষ ম্যাচে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com