• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মেম্বার পদপ্রার্থী জহর হাসান সাগরের পক্ষে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

তালা প্রতিনিধি / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ জুন, ২০২৪

তালায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ।

 

রবিবার (১৬ জুন ) দুপুর ১ টার সময় ১২নং খলিলনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজরা কাটী ও কাটবুনিয়া মেম্বার পদপ্রার্থী জহর হাসান সাগরের পক্ষে গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি যেয়ে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

হাজরাকাটী গ্রামের সন্তান জহর হাসান সাগর প্রকৃতি প্রেমিক একাধিক মানবিক সংগঠন ও রক্তদানসহ বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে থেকে সব সময় সেবা প্রদান করে আসছেন।

 

এছাড়াও তিনি একাধিক প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সঙ্গে যুক্ত থেকে নিরলস ভাবে সংবাদকর্মী হিসাবে কাজ করেন।

 

এ সময় তিনি বলেন, আমাদের চারপাশের মানুষ কিভাবে ঈদ করবে, করতে পারছে কি না, তা দেখা আমাদের সকলের দায়িত্ব। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পেরেছি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন আমি এলাকাবাসীর জন্য ভালো কিছু করতে পারি।

 

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, জহর হাসান সাগর এক জন ভালো মনের মানুষ যখন ডাকি সব সময় তাকে আমরা পাশে পাই। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন উনাকে আগামীতে ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে মানুষকে সেবা করার সুযোগ করে দেন।

 

তারা আরো বলেন এই ঈদে ঈদ সামগ্রী পেয়ে আমরা অনেকটা আনন্দিত। এই অভাবের সংসারে যতটুকু সাহায্য পেয়েছি এবার ঈদ টা সুন্দরভাবে করতে পারব এবং উনার জন্য শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

এসময় ঈদ সামগ্রী বিতরণ করেন মোঃ সাইফুল্লাহ মোড়ল, সিহাব মোড়ল, আনার সরদার প্রমুখ ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com